ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৩:২৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

মালদ্বীপে ছয়দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ  

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মালদ্বীপে ছয়দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে। 

সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান। তার সফরের দ্বিতীয় দিনে, যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারকসহ দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে।

এ দুদেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে মালদ্বীপকে বাংলাদেশ ১৩টি সামরিক যান উপহার দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ ও প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন। 

মালদ্বীপের সংসদে ২৩ ডিসেম্বর বিকালে ভাষণ দেন প্রধানমন্ত্রী। যোগ দেন তার সম্মানে দেশটির রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায়।

এছাড়া তিনি মালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ২৪ ডিসেম্বর ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।